×

ফ্যাশন

রেসিপি

মজাদার মরিচ খোলা

Icon

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মজাদার মরিচ খোলা

রেসিপি ও ছবি ঃ

আমেনা আনার

উপকরণ ঃ মৃগাল বা যেকোন পছন্দের মাছের পেটি টুকরা ৪-৫টি, চিংড়ি মাছ ৪-৫টি মাঝারি (দু টুকরা করা), লইট্টা শুটকি ৩টি (৪ টুকরা করা)

পছন্দ মত মাছ ও নিতে পারেন। পেয়াজঁ মিহি কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, রসুন ছেঁচা ২ টি আস্ত, কিছু রসুন কোয়া ৪-৫ টি মত, কাঁচামরিচ ফালি ৫-৬ টি ( ঝাল পছন্দ মত), হলুদ গুড়াঁ ১/২ চা চামচ, জিরা গুড়াঁ ১/২ চা চামচ, লাল মরিচ গুড়াঁ ১ টেবিল চামচ, টমেটো কুচি ১টি ( ছোট টুকরা), সরিষার তেল ১/২ কাপ, ধনেপাতা কুচি আন্দাজ মত, লেবুর রস ১ টেবিল চামচ লবন স্বাদ মত

প্রস্তুত প্রণালিঃ

প্রথমে মাছ কেটে লেবুর রস, হলুদ গুড়াঁ দিয়ে ভাল করে ধুয়ে নিন। শুটকি গরম পানিতে ভিজিয়ে রেখে, কেটে ধুয়ে নিন ভাল করে। এবার একটি প্যানে মাছ, শুটকি গুলো নিন। তাতে একে একে পেয়াজঁ কুচি, রসুন ছেঁচা, রসুন বাটা, টমেটো কুচি, কাচাঁমরিচ ফালি, হলুদ-মরিচ গুড়াঁ, স্বাদ মত লবন,লেবুর রস, ধনেপাতা একমুঠ নিয়ে উপকরণ গুলো ভাল করে চটকে নিন তারপর সরিষার তেল দিয়ে মাখায় মাছের সাথে মিশায় নিন। এবার হাতের মশলা ধুয়ে এক মত পানি দিন। এবার প্যানে ঢাকনা দিন ভাল ভাবে। প্রথমে ৫-৬ মিনিট বেশি আচেঁ রান্না করে নিন। ৬ মিনিট পর মাঝারি আচেঁ ২০-২৫ মিনিট রান্না করুন। খেয়াল রাখতে হবে নীচে যেন লেগে পুড়ে না যায়। প্যানের হাতল ধরে নাড়া দিন মাঝে মাঝে। ৪ মিনিট পর ঢাকনা তুলে আরো অল্প ধনেপাতা দিয়ে নেড়ে নামিয়ে নিন। মাখা মাখা ঘন ঝোল থাকবে। গরম ভাতে পরিবেশন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App