×

মধ্যপ্রাচ্য

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের কঠোর পাল্টা জবাব হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ অবরোধের ঘোষণা দিয়েছে ইরান।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহের এই প্রধান রুটটি বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানবিক দিক বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা বা ত্রাণ সহায়তাবহী জাহাজগুলোকে এই রুট দিয়ে চলাচলের বিশেষ অনুমোদন দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইরান সরকার।

শনিবার (৪ এপ্রিল) দেশটির  আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানি কর্তৃপক্ষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘এই অনুমোদনটি বিশেষভাবে ইরানের বন্দরগামী অথবা ওমান সাগরে অবস্থিত জাহাজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য।’

এর আগে ইরান জানিয়েছিলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের মিত্রদের জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App