×

মেলা

সিগারেট ছাড়া রানী থাকতেই পারতেন না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিগারেট ছাড়া রানী থাকতেই পারতেন না

রানী মুখোপাধ্যায়

বলিউডের বহু স্টার রয়েছেন যারা সিগারেটে আসক্ত। আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পিছপা হন না কেউই। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগণ, সবাই ছিলেন চেইন স্মোকার। সেই তালিকায় পড়েন রানী মুখোপাধ্যায়। তিনিও প্রথম থেকেই সিগারেটের নেশায় ছিলেন ডুবে। বারবার মায়ের মানা সত্ত্বেও তিনি ছাড়তে পারতেন না। এমনকি তিনি বারবার ছাড়ার চেষ্টা করেও পারেননি।

কারণ হিসেবে জানান, বিভিন্ন অস্বস্তিতে ভুগতেন তিনি। মায়ের কাছ থেকে বাঁচতে রানী মুখোপাধ্যায় বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমতো ডিয়োড্রেন্ট ব্যবহার করতেন চড়া গন্ধের। মুঠো মুঠো মিন্ট রাখতেন নিজের স্টকে। যাতে কেউ বুঝতে না পারে। পরবর্তী সময় তিনি ধীরে ধীরে ছাড়তে শুরু করেছিলেন। যখন তিনি সন্তানসম্ভবা হয়েছিলেন, তখন তিনি চেষ্টা করেছিলেন যতটা সম্ভব কম ধূমপান করার।

একাধিকবার সাক্ষাৎকারে এসে নিজের এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রানী মুখোপাধ্যায়। জানিয়েছিলেন কতটা খারাপ পরিস্থিতির দিকে গিয়েছিলেন তিনি। প্রতিটি মুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না একটা সময়। তবে শেষে সন্তানের কথা ভেবে স্থির করেন ধূমপান কমিয়ে দেবেন। রাতারাতি তা সম্ভবপর হয়নি। তবে গর্ভে যখন সন্তান, তখন আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি।

অবশেষে স্থির করেন, একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকে। সেই চেষ্টাই করতে থাকেন। আর একটা সময় পর তিনি এই নেশা একেবারেই ত্যাগ করে ফেলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App