×

বিনোদন

জিগরা’র ভরাডুবির পর দক্ষিণে মন আলিয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জিগরা’র ভরাডুবির পর দক্ষিণে মন আলিয়ার

আলিয়া ভাট

পূজায় মুক্তি দিয়েও বক্স অফিসে বাজিমাত করতে পারেনি আলিয়া ভাটের ‘জিগরা’। করণ জোহরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন আলিয়া। কিন্তু ছবি তৈরি করতে যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত পাননি। এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার দাক্ষিণাত্যে মন দিতে চলেছেন আলিয়া। সেখানকার এক ‘ব্লকবাস্টার’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের ‘গাঙ্গুবাই’।

‘কাল্কি’খ্যাত নাগ অশ্বিনের পরবর্তী সিনেমায় অভিনয় করতে চলেছেন আলিয়া। নারীকেন্দ্রিক এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। জানা যায়, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হয়ে যাবে। হায়দরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম নাকি ছবিটি প্রযোজনা করছে। প্রসঙ্গত, ‘জিগরা’র ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল।

ছবি নির্মাতাদের বিরুদ্ধে ‘ফেক কালেকশন’ দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা। রটনা, তিক্ততা এই পর্যায়ে গিয়েছে যে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল পার্ক’ ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্ত্রীর অপমানের জেরেই নাকি ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

কারণ অভিনেত্রী-প্রযোজক দিব্যা ছবির অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App