×

বিনোদন

‘আলফা’য় হৃত্বিকের সঙ্গে আলিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘আলফা’য় হৃত্বিকের সঙ্গে আলিয়া

হৃত্বিক রোশন ও আলিয়া ভাট

এবার আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক রোশন। ‘আলফা’ সিনেমায় ‘কবীর’ চরিত্রে দেখা মিলবে হৃত্বিকের। ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবীরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন অভিনেতা হৃত্বিক রোশন। এবার যশরাজ স্পাই ইউনিভার্সের আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন হৃত্বিক। গ্রিক শব্দ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির নাম ‘আলফা’ দেয়া হয়েছে, যার অর্থ শক্তি এবং আধিপত্য বিস্তার করা।

এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট এবং শর্বরী ভায়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক। আলিয়া এবং শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এই সিনেমায়। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরকেও। জানা গেছে, ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছুদিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃত্বিক। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত।

এই সিনেমায় হৃত্বিকের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। শিব রাওয়েল পরিচালিত ‘আলফা’ সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে কাশ্মিরে, বাকিটা মুম্বাইয়ে। ১০ দিন ধরে কাশ্মিরে শুটিং হবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App