×

বিনোদন

‘পাঠান-২’ আসছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘পাঠান-২’ আসছে

শাহরুখ খান

টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। রুপালি পর্দায় তার কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ¡াসে ফেটে পড়েছিল সিনেপ্রেমীরা। বক্স অফিসে হাজার কোটি পেরিয়ে গিয়েছিল ছবির কালেকশন। এবার শুরু হয়েছে সেই ছবির সিক্যুয়েলের কাজ। ‘পাঠান ২’ নিয়ে বড় খবর দিলেন আব্বাস টায়ারওয়ালা। যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনী লিখেছিলেন আব্বাস।

দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা কে করবেন তা অবশ্য খোলাসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না।

কেননা, তার হাতে রয়েছে শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারো হাতেই থাকতে পারে ‘পাঠান ২’ পরিচালনার দায়ভার। সেই সঙ্গেই ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা। এদিকে শাহরুখের ‘কিং’ ছবিটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি এসআরকের।

স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই ছবিটি সুহানা খানের প্রথম ছবিও হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন অনুগামীরা। এই মুহূর্তে শুটিং চলছে ‘ওয়ার ২’ ছবিটির। আগামী বছরই তা মুক্তি পাওয়ার কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App