×

বিনোদন

ছাড়পত্র পেল কঙ্গনার ‘ইমার্জেন্সি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছাড়পত্র পেল কঙ্গনার ‘ইমার্জেন্সি’

কঙ্গনা রানাউত

শর্তসাপেক্ষে ছাড়পত্র পেল কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’। বেশকিছু দৃশ্য বাদ দেয়ার শর্তে মুক্তি দেয়া যাবে এই সিনেমা- এমনটাই জানিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। ‘ইমার্জেন্সি’ ছবির নির্মাতাদের ছবিতে দেখানো ঐতিহাসিক ঘটনাগুলোর ডিসক্লেইমার দিতে বলেছে সিবিএফসি।

সেন্সর বোর্ডের পক্ষ থেকে ইউএ সার্টিফিকেট পেলেও কবে সিনেমা মুক্তি পাবে, সেটা এখনো ঘোষণা করেননি নির্মাতারা। কমিটি চলচ্চিত্র নির্মাতাদের একটি দৃশ্য সরিয়ে নিতে বলেছে, যেখানে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশি শরণার্থীদের আক্রমণ করছে। একজন সৈনিকের একটি শিশুর মাথা থেঁতলে দেয়ার দৃশ্য এবং তিনজন নারীর শিরñেদ করার দৃশ্য সরাতে বলা হয়েছে। কমিটি একটি লাইনে উল্লিখিত একটি পরিবারের পদবি পরিবর্তন করতেও বলেছে। জুলাই মাসের ৮ তারিখে সেন্সর রিভিউয়ের জন্য জমা পড়েছিল ‘ইমার্জেন্সি’।

তার মাঝেই শিখ সম্প্রদায় একগুচ্ছ দাবি তুলে নিষিদ্ধ করার ডাক দেয়। সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ মুক্তি আটকানোর আবেদন জানিয়েছিল তারা। সেই বিতর্কের জেরে ৬ সেপ্টেম্বর থেকে পিছিয়ে যায় ‘ইমার্জেন্সি’র মুক্তি। সিনেমাটি এর আগেও ২০২৩ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে সময়সূচি পরিবর্তনের কারণে তা স্থগিত করা হয়েছিল।

আসন্ন সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপাড়ে ও প্রয়াত সতীশ কৌশিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App