×

বিনোদন

দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী কনি চিউমের প্রয়াণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী কনি চিউমের প্রয়াণ

অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কনি চিউমে

প্রয়াত দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কনি চিউমে। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ এবং বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের গার্ডেন সিটি হাসপাতালে মারা গেছেন চিউমে।

তার পরিবারের সদস্যরা ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি জানিয়েছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। পরিবারের তরফ থেকে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী অভিনেত্রী কনি চিউমে আর নেই।’

আরো লেখা হয়েছে, ‘পরিবারের এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি। বিস্তারিত জানানো হবে।’ কনি চিউমে চার সন্তান রেখে গেছেন। তিনি ১৯৮৫ থেকে ২০০৪ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে ছিলেন। এরপর তার বিচ্ছেদ হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App