মেহেরপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠিত
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেহেরপুর প্রতিনিধি : জেলায় ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেরপুর জেলার আহ্বায়ক কমিটিতে যারা রয়েছেন তাদের নাম প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইমতিয়াজ আহমেদকে। তিনি মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী। সদস্য সচিব কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। কওমি মাদ্রাসার শিক্ষার্থী শাওন শেখকে করা হয়েছে মুখ্য সংগঠক। কমিটির মুখপাত্র মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী আনিকা তাবাচ্ছুম আঁখি। এছাড়া কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্য সচিব, ৪ জনকে সংগঠক ও ২৯ জনকে সদস্য করা হয়েছে।
