×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

প্রকৃতি পাঠ

জারবেরা

Icon

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জারবেরা

সূর্যমুখী পরিবারের জনপ্রিয় ফুলটির নাম জারবেরা। জারবেরা অ্যাসটারেসি পরিবারভুক্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফুল। জার্মান পরিবেশবিদ ট্রগোট জার্বারের নামানুসারে এ ফুলটির নামকরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিক ফুল বাণিজ্যে কাট ফ্লাওয়ার হিসেবে উল্লেখযোগ্য ১০টি ফুলের মধ্যে অন্যতম; বেশি দিন ফুলদানিতে সতেজ থাকতে জারবেরার জুড়ি নেই। এই ফুলের চাহিদা ব্যাপক। জারবেরা ফুলের নান্দনিক সৌন্দর্য ফুলের জগতে এক আলাদা মাত্রা যোগ করেছে। সাধারণত জারবেরা ফুল গাছ থেকে তোলার ৮-১৫ দিন এবং গাছে ফোটা অবস্থায় ৩০ থেকে ৪৫ দিন সতেজ থাকে। ফলে বাসাবাড়িতে এর চাহিদা অনেক। জারবেরা ফুলের বীজ থেকে চারা হয় না। সাকার উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। মাতৃগাছ থেকে বারবার চারা উৎপাদন করলে এ ফুলের গুণগতমান ও উৎপাদন হ্রাস পায়। একসঙ্গে অল্প সময়ে অধিক চারার জন্য এবং জীবাণুমুক্ত চারার জন্য টিস্যু কালচার আবশ্যক। একবার চারা রোপণ করলে বহু বছর ফুল পাওয়া যায়। চারা রোপণের ১ বছর পর থেকে ফুল ও স্টিক ছোট হতে থাকে। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে এক বছর পরপর নতুন চারা রোপণ করা ভালো। বছরে একটি গাছ থেকে প্রায় ২০০টি ফুল পাওয়া যায়। প্রতিটি ফুল ৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। এভাবে একটানা তিন বছর পর্যন্ত ফুল পাওয়া যায়। এরপর নতুন করে আবার চারা লাগাতে হয়। যতœœ করলে এ ফুলের চাষ অনেক লাভজনক। সূর্যমুখীর মতো দেখতে এই ফুলগাছের পাতা পালং শাকের মতো। দেশে লাল, সাদা, হলুদ, গোলাপি, কমলাসহ কয়েকটি রঙের জারবেরার চাষ হয়। সারা বছরই ফোটে জারবেরা ফুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App