×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

রোকনুজ্জামান খান

Icon

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোকনুজ্জামান খান

রোকনুজ্জামান খান (জন্ম : ৯ এপ্রিল, ১৯২৫; মৃত্যু : ৩ ডিসেম্বর, ১৯৯৯) খ্যাতিমান শিশুসাহিত্যিক, আলোকিত মানুষ, সাংবাদিক ও সংগঠক। ছেলে-বুড়ো সবার কাছে যিনি দাদাভাই নামেই পরিচিত। দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। দাদাভাই রোকনুজ্জামান খানের জন্ম রাজবাড়ী জেলার পাংশায় মাতুলালয়ে। তার বাবার নাম মৌলভী মোখাইর উদ্দীন খান। মায়ের নাম রাহেলা খাতুন। তার পৈতৃক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভবানীপুর গ্রামে। রোকনুজ্জামান খান দাদাভাই ১৯৪৭ সালে কর্মজীবন শুরু করেন কলকাতার দৈনিক ইত্তেহাদ পত্রিকার মাধ্যমে। ১৯৪৮ সালে আবুল মনসুর আহমদ সম্পাদিত ইত্তেহাদ পত্রিকার ‘মিতালী মজলিস’ নামক শিশু বিভাগের দায়িত্ব পালন করেন। এরপর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে শিশু সওগাত পত্রিকায় দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫২ সালে দৈনিক মিল্লাতের কিশোর দুনিয়ার শিশু বিভাগের পরিচালক ছিলেন। ১৯৫৫ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দিয়ে তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং তিনি মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত এই পত্রিকায় কাজ করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক নিযুক্ত হন এবং আসর পরিচালকের নামকরণ করা হয় দাদাভাই। সেই থেকে তিনি নতুন পরিচয় পান দাদাভাই। রোকনুজ্জামান নিজে অনেক কবিতা ও ছড়া লিখেছেন এবং শিশুদের লেখা সংশোধন ও সম্পাদনা করে পত্রিকায় প্রকাশ করেছেন। শিশুদের চিত্তবৃত্তির উন্মেষ ও প্রতিভার বিকাশে তিনি নিরলস প্রয়াস চালিয়েছেন। তার প্রকাশিত শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাট্টিমাটিম (১৯৬২), খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় প্রভৃতি। তার সম্পাদিত ঝিকিমিকি একটি গুরুত্বপূর্ণ শিশু সংকলন। এসব রচনার মাধ্যমে তিনি কোমলমতি শিশুদের মনে নীতিজ্ঞান, দেশপ্রেম ও চারিত্রিক গুণাবলি জাগ্রত করার চেষ্টা করেন। তিনি কচি ও কাঁচা (১৯৬৫) নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। রোকনুজ্জামানের অপর একটি বড় অবদান ‘কচি-কাঁচার মেলা’ (১৯৫৬) নামে একটি শিশু সংগঠন প্রতিষ্ঠা। তার অক্লান্ত প্রচেষ্টায় এর শাখা সারাদেশে ছড়িয়ে পড়ে। তিনি বাঙালি সংস্কৃতি লালন করতেন বলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা কচি-কাঁচার মেলার অফিস ভাঙচুর করে এবং বইপত্র পুড়িয়ে দেয়। রোকনুজ্জামান খান সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), শিশু একাডেমি পুরস্কার (১৯৯৪), একুশে পদক (১৯৯৮), জসীমউদ্দীন স্বর্ণপদক এবং রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশন ট্রাস্টির পল হ্যারিস ফেলো সম্মানে ভূষিত হন। শিশু সংগঠনে অসামান্য অবদান রাখায় রোকনুজ্জামান খান ২০০০ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App