গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের চুক্তি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড একত্রিত হয়ে গ্রাহকদের অত্যাধুনিক বিমা সেবা দেয়ার লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক যাত্রা হিসেবে ওই প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের জীবন বিমা সুবিধা নিতে পারবেন।
এ চুক্তির মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহজ, উদ্ভাবনী এবং সমন্বিত সেবা প্রদান করা। উভয় প্রতিষ্ঠান তাদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের জন্য এমন একটি ওয়ান-স্টপ সল্যুশন তৈরি করার পরিকল্পনা করছে, যেখানে জীবন বীমা ও আর্থিক সেবার সব চাহিদা পূরণে সক্ষম হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. কায়সার হামিদ উপস্থিত ছিলেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।
উভয় প্রতিষ্ঠানের মতে, এই উদ্যোগ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গ্রাহকদের জন্যে সহজ এবং নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। এই অংশীদারিত্ব বীমা খাতের প্রসার এবং গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২৮৭৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্য বাংলাদেশ মালয়েশিয়া হতে ২৫৮৩ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে এবং ২৯৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।
