×

সিলেট

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, হাজার লিটার ডিজেল উদ্ধার

Icon

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, হাজার লিটার ডিজেল উদ্ধার

ছবি : ভোরের কাগজ

ঢাকা–সিলেট রেললাইনের হবিগঞ্জের মাধবপুরে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ডিজেল ছড়িয়ে পড়তে থাকে। এই সময় স্থানীয়রা বালতি ও জগ দিয়ে ডিজেল নিতে হুমড়ি খেয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে তেল উদ্ধার শুরু করে।

এই দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিজিবি জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা (রাজাপুর) এলাকায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি বগি সোজা করা হয়েছে, আর দুটি বগি সোজা করার কাজ চলছে। একটি বগি পানিতে পড়ায় সেটি উদ্ধারে বেশি সময় লাগতে পারে।

বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন ব্যবহার করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন কুমার চন্দ্র দেব জানান, সকাল ৮টা পর্যন্ত দুটি ওয়াগন উদ্ধার করা সম্ভব হয়েছে। 

আরো পড়ুন : সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ধর্মঘট প্রত্যাহার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App