×

অর্থ শিল্প বাণিজ্য

পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাবিতে বৃক্ষরোপণ

Icon

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পূবালী ব্যাংকের  উদ্যোগে ঢাবিতে  বৃক্ষরোপণ

‘গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাসিনা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা এবং পূবালী ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং এ ব্যাপারে গবেষণা কার্যক্রম আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করতে হবে। এ লক্ষ্যে গবেষণা তহবিল বৃদ্ধি করতে হবে।

পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরো সচেতন হতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরো জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনও’র বিরুদ্ধে নির্বাচনী বরাদ্দ লোপাটের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে নির্বাচনী বরাদ্দ লোপাটের অভিযোগ

ডিবি পরিচয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার

ডিবি পরিচয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার

রাতেই ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রাতেই ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দুই সিটিতে দুই ডিএমপি কমিশনার চেয়ে রিট

দুই সিটিতে দুই ডিএমপি কমিশনার চেয়ে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App