×

টালিউড

স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, মুখ খুললেন অনির্বাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩৮ এএম

স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, মুখ খুললেন অনির্বাণ

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

টালিউড ইন্ডাস্ট্রিজের প্রভাবশালী সংগঠন ফেডারেশনের সাবেক সভাপতি স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।

শুক্রবার (৫ জুন) এক চলচ্চিত্র অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই অরাজকতায় তার নিজের চেয়ে ইন্ডাস্ট্রির সাধারণ কলাকুশলীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে আদালত তাকে ১৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

টালিউডের চলমান পরিস্থিতি নিয়ে অনির্বাণ ভট্টাচার্য জানান, ইন্ডাস্ট্রির এই সংকটের বিরুদ্ধে তারা আগে থেকেই সোচ্চার ছিলেন। তিনি বলেন, তিনি গ্ল্যামার জগতের অংশ হলেও তুলনামূলকভাবে কম আলোতে থাকা কলাকুশলীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা পুরোপুরি এই ইন্ডাস্ট্রির ওপর নির্ভরশীল।

আরো পড়ুন : মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন

নানা অনিশ্চয়তার মধ্যে থাকা এই মানুষগুলোর ওপরই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে একটি প্রতীকী গানের ভিডিও প্রকাশ করেও নিজের প্রতিবাদ জানান এই অভিনেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টালিউডে একক আধিপত্য, অনিয়ম ও সাধারণ কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ ছিল।

২০২৫ সালে ফেডারেশনের বৈষম্যের বিরুদ্ধে ১৩ জন পরিচালক মামলা দায়ের করার পর অনির্বাণ ভট্টাচার্যের ওপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর জেরে গত বছর একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তিনি কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়েন এবং তার অভিনীত ও পরিচালিত কয়েকটি সিনেমার মুক্তিও আটকে যায়।

টালিউডের অনেক তারকা ফেডারেশনের শর্ত মেনে ক্ষমা চাইলেও অনির্বাণ কোনো আপস করেননি। অবশেষে এক মেকআপ আর্টিস্টের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকতে চান মির্জা ফখরুল

ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকতে চান মির্জা ফখরুল

বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

অধিক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৮ ওয়ার্ড

অধিক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৮ ওয়ার্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App