×

টালিউড

ইডি জিজ্ঞাসাবাদের পর নুসরাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

ইডি জিজ্ঞাসাবাদের পর নুসরাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ছবি : সংগৃহীত

টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান রেশন ও ফ্ল্যাট দুর্নীতি মামলার তদন্তে আবারও কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে হাজির হন। গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডি দপ্তর ত্যাগ করেন নুসরাত। এ সময় গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য না করলেও পরে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি।

ফ্ল্যাট দুর্নীতির পুরোনো বিতর্ক চলমান থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী। ইডিতে হাজিরার কয়েক দিনের মধ্যেই নিজের গ্ল্যামারাস কিছু ছবি শেয়ার করেন তিনি।

তবে ছবির চেয়ে বেশি আলোচনায় এসেছে তার ক্যাপশন। সেখানে তিনি লেখেন, “অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি। যতক্ষণ না আমরা সেই সত্যের দেখা পাই।” সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।”

আরো পড়ুন : ভক্তদের সুখবর দিলেন করণ জোহর

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় তার নাম উঠে আসে। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। ওই সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়।

এদিকে রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংশ্লিষ্ট মামলাতেও তার সম্পৃক্ততা নিয়ে তদন্ত চলছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে তাকে।

ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা ও ট্রলিং বেড়েছে। রেশন দুর্নীতি থেকে শুরু করে আবাসন সংক্রান্ত অভিযোগ—সবকিছু নিয়েই নেটিজেনদের আলোচনায় রয়েছেন নুসরাত। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও অতীত বিতর্কও আবার নতুন করে সামনে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সু্ইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সু্ইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে

বিজিএমইএ গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে

মাদুরোর মামলা চালানোর অনুমতি পেলো ভেনেজুয়েলা

মাদুরোর মামলা চালানোর অনুমতি পেলো ভেনেজুয়েলা

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

সুইসাইড নোটে মিমো সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App