×

টালিউড

মিমির জন্মদিনে নুসরাতের আবেগঘন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

মিমির জন্মদিনে নুসরাতের আবেগঘন বার্তা

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। ছবি : সংগৃহীত

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে ঘনিষ্ঠ বন্ধু ও সহঅভিনেত্রী নুসরাত জাহান তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি ও সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন। তিনি বলেন, তাদের বন্ধুত্ব কখনোই শীতল হয়নি—ঝগড়া বা অভিমান থাকলেও শেষ পর্যন্ত তা হাসি আর আলিঙ্গনেই শেষ হয়েছে।

নুসরাত জানান, সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পদ্মশ্রী পাওয়ার আনন্দঘন আয়োজনে তাদের দেখা হয়। সেখানে মিমি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন, যা উপস্থিতদের নজর কাড়ে। তিনি বলেন, পুরুষেরা যেমন প্রেমপত্র লেখেন, তেমনি বন্ধুর জন্মদিনে তিনি বন্ধুত্বের খোলা চিঠি লিখতে চেয়েছেন।

বন্ধুত্বের শুরুটা স্মরণ করে নুসরত বলেন, সম্ভবত ‘যোদ্ধা’ সিনেমার শুটিংয়ের সময় তাদের প্রথম পরিচয়। তখন তারা এসভিএফ প্রযোজনা সংস্থায় কাজ করতেন। একসঙ্গে নাচের মহড়া, আড্ডা এবং দীর্ঘ আউটডোর শুটিং সব মিলিয়ে বন্ধুত্ব দ্রুত গভীর হয়ে ওঠে। একসময় এমন পর্যায়ে পৌঁছায় যে, তারা পরস্পরের ব্যক্তিগত সুখ-দুঃখের কথাও ভাগাভাগি করতেন।

আরো পড়ুন : সালমানের সম্মতিতে অক্ষয়ের সিনেমা মুক্তির দিন চূড়ান্ত

শুটিংয়ের বাইরেও তাদের সময় কাটত একসঙ্গে খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা এবং কেনাকাটায়। নুসরাতের ভাষায়, মিমি খুব যত্নশীল বন্ধু। ঘুমাতে যাওয়ার আগে ক্যামোমিল চা খাওয়ার অভ্যাসও মিমির কাছ থেকেই শেখা। ব্যাংককে শুটিংয়ের সময় রোদে ত্বক পুড়ে গেলে তারা টমেটো কিনে এনে একে অন্যের ত্বকে লাগিয়েছিলেন, এমন মজার স্মৃতিও তুলে ধরেন তিনি।

নুসরাত বলেন, তাদের আড্ডা ও দুষ্টুমি ছিল আলাদা মাত্রার। একবার মিমির একটি দুল হারিয়ে গেলে তারা দোকানে গিয়ে নতুন দুল কিনেছিলেন, যাতে শুটিংয়ে মিমির মুখে আবার হাসি ফিরে আসে। লাস ভেগাস ও লস অ্যাঞ্জেলেস ভ্রমণের স্মৃতিও তাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করেছে।

তিনি জানান, মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়াও হয়েছে। কিন্তু সেই রাগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুটিং সেটে ঝগড়ার পরের দিন আবার একে অন্যের কাজে সাহায্য করেছেন। থাইল্যান্ডে শুটিংয়ের সময় রাতে চুপিচুপি বেরিয়ে প্যানকেক খাওয়ার স্মৃতিও তিনি উল্লেখ করেন।

বন্ধুত্বে দূরত্ব তৈরি হওয়া নিয়ে নানা আলোচনা থাকলেও নুসরাতের মতে, বন্ধুত্বের মৃত্যু ঘটেনি। এখন দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত—তার সন্তান রয়েছে, আর মিমিও নিজের জীবন নিয়ে ব্যস্ত। বয়স ও দায়িত্ব বেড়েছে, তাই আগের মতো সময় কাটানো সম্ভব হয় না।

নুসরাত বলেন, কাকতালীয়ভাবে তারা দুজনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন। সংসদে একসঙ্গে গেলেও সেখানে কোনো দুষ্টুমি করেননি। তার মতে, মিমিকে বুঝতে হলে সময় দিতে হবে।

মিমির জন্মদিনের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, তারা একসঙ্গে অনেক জন্মদিন উদ্‌যাপন করেছেন। সবশেষে তিনি প্রার্থনা করেন, মিমি যেন কখনো বদলে না যায় এবং সুখে-শান্তিতে থাকে। টলিউডে তাদের ‘বোনুয়া’ নামে ডাকা হয় উল্লেখ করে নুসরত বলেন, তিনি সবসময় বন্ধুর পাশে থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App