×

সিলেট

সিলেট সীমান্ত

পুশ-ইন ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্ক অবস্থান

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

পুশ-ইন ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্ক অবস্থান

ছবি: সংগৃহীত

ভারত থেকে অবৈধ পুশ-ইন, অনুপ্রবেশ ও বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি স্ট্যান্ডবাই ডিউটি বৃদ্ধি করা হয়েছে। চিহ্নিত রুটগুলোতে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের ঘটনা প্রতিরোধ করা যায়।

এ ছাড়া সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বেসামরিক গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা, গণসংযোগ এবং মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

বিজিবি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি, চলাচল বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দিতে।

সংশ্লিষ্টরা জানান, সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে বলেও আশা করছে বাহিনীটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

ঈদের আগে-পরে সড়কে ঝরেছে ৪০২ প্রাণ

ঈদের আগে-পরে সড়কে ঝরেছে ৪০২ প্রাণ

প্রতিশ্রুতি রক্ষা না করায় জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

প্রতিশ্রুতি রক্ষা না করায় জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

জ্বালানি সংকট মোকাবিলায় ১২ দফা সুপারিশ

জ্বালানি সংকট মোকাবিলায় ১২ দফা সুপারিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App