×

জাতীয়

সাংবাদিক শাকিল-রুপার জামিন স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

সাংবাদিক শাকিল-রুপার জামিন স্থগিত

ছবি : ফাইল ফটো

দশ মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (৭ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে গত ১১ মে সাংবাদিক শাকিল আহমেদকে ৫ মামলায় ও তার স্ত্রী ফারজানা রূপাকে ৬ মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

পরে রাষ্ট্রপক্ষ ১০ মামলায় সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

শাকিল আহমেদ বার্তাপ্রধান ও ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। পরে ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। ওই দিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না’

‘গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না’

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল

ভারতে আটকে থাকা মৎস্যজীবীদের ফিরিয়ে আনলো বাংলাদেশ

ভারতে আটকে থাকা মৎস্যজীবীদের ফিরিয়ে আনলো বাংলাদেশ

ধরলার স্রোতে তলিয়ে গেল দুই কিশোর, ডুবুরি দলের বিলম্বে ক্ষোভ

ধরলার স্রোতে তলিয়ে গেল দুই কিশোর, ডুবুরি দলের বিলম্বে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App