×

সিলেট

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেঙে গেছে এরনবিলের বাঁধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেঙে গেছে এরনবিলের বাঁধ

ছবি: সংগৃহীত

সিলেটের সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরের একটি বাঁধ ভেঙে কয়েকটি বোরো জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা মনাই নদীর পানির চাপে এরনবিলের খালের বাঁধটি ভেঙে যায়। 

স্থানীয় কৃষকদের দাবি, এই বাঁধের ভেতরে এলাকার ৬-৭টি গ্রামের কৃষকদের প্রায় কয়েকশ একর বোরো ফসল ছিল। 

মধ্যনগরে একটি জলমহালের বাঁধ ভেঙে পানি ঢুকছে বলে জানা গেছে। এটা বোরো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। জলমহালের তীরে হয়তো কিছু ধান থাকতে পারে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ বলেন, এটা বারো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। এটি একটি বিলের খালের উপরে দেওয়া গ্রামীণ মাটির রাস্তা। পাহাড়ি ঢলের পানির চাপে এটি ভেঙে গেছে। যেখানে পানি ঢুকছে সেটি জলমহাল। এখানে ১১৪ হেক্টর জমি চাষাবাদ করা হয়েছিল। ইতোমধ্যে অর্ধেক জমির ধান কাটা হয়ে গেছে। পানিতে হয়তো ৫-১০ হেক্টর জমি ধান তলিয়ে যেতে পারে। তবে স্থানীয় লোকজন বাঁধটি মেরামতের চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App