×

আইন-বিচার

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

ছবি: সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিবেদন অনুযায়ী, '২০০৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪১ জন এবং কলসেন্টারের মাধ্যমে ২ লাখ ১ হাজার ৫৭৭ জনকে সহায়তা দেওয়া হয়েছে।'

প্রতিবেদনে বলা হয়েছে, 'গত ১৭ বছরে সরকারি খরচে আইন সেবা গ্রহণকারীদের মধ্যে ৭ লাখ ৪ হাজার ৮৬৫ জন পুরুষ, ৬ লাখ ৫৭ হাজার ৩৩৪ জন নারী, ৭৫ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ৭৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।'

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩শ ১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪৫৯ টাকা এবং ঢাকা ও চট্টগ্রামের থাকা শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

এদিকে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার ‘জাতীয় আইনগত সতায়তা দিবস-২০২৬’ পালন করা হবে সারা দেশে। দিবসটি কেন্দ্র করে রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে লিগ্যাল এইড মেলার আয়োজন করেছে বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষক পরিবারের বিল লাখ টাকা

বিদ্যুৎ বিলের ‘তুঘলকি কাণ্ড’ কৃষক পরিবারের বিল লাখ টাকা

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

বজ্রপাত থেকে বাঁচতে যা করতে হবে

বজ্রপাত থেকে বাঁচতে যা করতে হবে

ইঞ্জিন বিকল, ফেনী স্টেশনে আটকা চট্টলা এক্সপ্রেস

ইঞ্জিন বিকল, ফেনী স্টেশনে আটকা চট্টলা এক্সপ্রেস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App