×

সিলেট

মধ্যনগরে গণশুনানি, সরাসরি অভিযোগ শুনলেন এমপি কামরুজ্জামান

Icon

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

মধ্যনগরে গণশুনানি, সরাসরি অভিযোগ শুনলেন এমপি কামরুজ্জামান

ছবি : ভোরের কাগজ

এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের অভাব-অভিযোগ জানার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এ উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকার ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত গণশুনানিতে তিনি স্বশরীরে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন তিনি।

এই গণশুনানিতে শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক ও শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। তারা খোলামেলা পরিবেশে নিজেদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আলোচনায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সড়ক যোগাযোগ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন অনিয়মের বিষয়গুলো গুরুত্ব পায়।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে তাদের কথা শোনা এবং সমস্যা সমাধানে কাজ করা আমার দায়িত্ব। গণশুনানির মাধ্যমে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে। এটা উন্নয়ন কার্যক্রমকে আরো কার্যকর করবে বলে আশা তার।

আরো পড়ুন : সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

তিনি জানান, প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নিয়মিতভাবে এ ধরনের গণশুনানির আয়োজন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

গণশুনানিতে অংশগ্রহণকারী অনেকেই এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, জনপ্রতিনিধির সরাসরি উপস্থিতিতে এমন আয়োজন সাধারণ মানুষের আস্থা বাড়ায়। এছাড়া সমস্যার দ্রুত সমাধানেও সহায়ক ভূমিকা রাখে।

স্থানীয়রা জানেন, এ ধরনের উদ্যোগ জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি গণতান্ত্রিক চর্চাকে আরো শক্তিশালী করতে এমন কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

টিকার আওতায় আসছে ৬ মাস-৫বছর বয়সী শিশু

টিকার আওতায় আসছে ৬ মাস-৫বছর বয়সী শিশু

ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

আব্বাস আরাগচি ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

বৈচিত্র্যের রঙে মুখর পাহাড়, বিজু–সাংগ্রাইয়ে বর্ণিল বর্ষবরণ

বৈচিত্র্যের রঙে মুখর পাহাড়, বিজু–সাংগ্রাইয়ে বর্ণিল বর্ষবরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App