×

খুলনা

সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

ছবি: সংগৃহীত

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় উইনসিরেক্স সিরাপসহ সুমন মিয়া (১৭) ও নয়ন মিয়া (২০) নামে দুই মাদকারবারী আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (৪ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন ও র‌্যাব-৬, যশোরের সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত সুমন মিয়া যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহআলমের ছেলে এবং নয়ন মিয়া একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিজিবি ও র‌্যাব পরিচালিত যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App