×

সিলেট

সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবির কড়া নজরদারি

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট থেকে

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবির কড়া নজরদারি

ছবি : ভোরের কাগজ

সিলেটের জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ মজুত ও পাচার রোধ, বিপণন ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নগরের গুরুত্বপূর্ণ দুটি তেল ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিশ্চয়তার সুযোগ নিয়ে স্থানীয় অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, নগরের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি থেকে এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি থেকে আরো এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেল বাজারে বড় অস্থিরতা

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি ডিপো এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত এলাকায় পাচার ও অবৈধ পরিবহন ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।

এদিকে ডিপো সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি নীতিমালা অনুযায়ী বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ডিপোগুলোতে পর্যাপ্ত মজুত আছে। তবে কিছু স্বার্থান্বেষী মহল অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তবে এসব চেষ্টা বিজিবির উপস্থিতিতে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পদ্মা অয়েলের মার্কেটিং বিভাগের সিনিয়র অফিসার আবু শাকিল জানিয়েছেন, নিয়মিত সরবরাহ সচল রাখতে তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

সামগ্রিকভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিজিবির এই পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সরবরাহ চেইন সুশৃঙ্খল রাখতে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের ২ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ফের ২ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App