×

সিলেট

তাহিরপুরে গাঁজাসহ মহিলা আটক

Icon

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

তাহিরপুরে গাঁজাসহ মহিলা আটক

ছবি: কাগজ প্রতিবেদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাঁজাসহ ফাহিমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। আটককৃত ফাহিমা বেগম উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের শওকত আলীর স্ত্রী। এ সময় তার সাথে থাকা ময়না মিয়া (৩৭) নামের এক মোটরসাইকেল চালককেও আটক করা হয়।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আনন্দনগর এলাকার ফসল রক্ষা বাঁধে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, তাহিরপুর উপজেলা থেকে বিকেলে একটি মোটরসাইকেলে করে স্কুল ব্যাগের ভিতরে অভিনব কায়দায় গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিলেন ফাহিমা বেগম। এসময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে আনন্দনগর গ্রামের স্থানীয় লোকজন তাদের আটক করে। পর স্কুল ব্যাগ তল্লাশী করে থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ভাইরাল হয়। পরে তাহিরপুর থানা পুলিশকে খবর  দিলে ঘটনাস্থলে থেকে গাঁজা সহ গ্রেপ্তার করে থানায় সোর্পদ করা হয় তাদের। এঘটনায় তাহিরপুর থানার এসআই পংকজ দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। 

তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে ভোরের কাগজকে জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামীদের কারাগাড়ে প্রেরণ করা হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App