×

সিলেট

টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী হাউজবোটে আগুন

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী হাউজবোটে আগুন

ছবি: কাগজ প্রতিবেদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী টাঙ্গুয়ার হাওরগামী ‘মাছরাঙা’ নামের হাউসবোটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে হাউসবোটের মাঝামাঝি অংশ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পরে নৌকাটির ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে সেখানে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। 

তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরগামী একটি হাউজবোটে আগুনের সুত্রপাতের খবর পাওয়া গেছে, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App