×

সিলেট

তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ আটক- ১

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ আটক- ১

ছবি: কাগজ প্রতিবেদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত এলাকা থেকে ভারতীর মদের  চালানসহ মো. জসিম মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত জসিম মিয়া উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টায় সময় লালঘাট সীমান্ত এলাকা হতে ভারতীয় মদের চালান সহ আটক করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়, তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই মো. রিপন মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকুশ টিম রাত দেড়টায় গোপন সংবাদের মাধ্যমে ভারতীয় অফিসার্স চয়েজ ব্লু ১৮০ মিলি: মদ সহ ওই মাদক কারবারিকে আটক করে। পরে রাতেই তাহিরপুর থানার এসআই মো. রিপন মিয়া জি আর নং-৪৮ ধারা-৩৬ (১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ধরা অনুযায়ী একটি মামলা দায়ের করেন।

তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকেনস নেক নিয়ে ভারতের নতুন কৌশল

চিকেনস নেক নিয়ে ভারতের নতুন কৌশল

১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি শেষ শোলাকিয়ায়

চলবে বিশেষ ট্রেন ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি শেষ শোলাকিয়ায়

অভিযানেও সরছে না মহাসড়কের অবৈধ পশুরহাট

অভিযানেও সরছে না মহাসড়কের অবৈধ পশুরহাট

ঈদে বাড়ছে ছুরি-দার চাহিদা, কাঁচামালের দামে দুশ্চিন্তায় কারিগররা

ঈদে বাড়ছে ছুরি-দার চাহিদা, কাঁচামালের দামে দুশ্চিন্তায় কারিগররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App