×

সিলেট

হাওরের বাঁধ পরিদর্শনে এমপি কামরুল

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

হাওরের বাঁধ পরিদর্শনে এমপি কামরুল

ছবি: কাগজ প্রতিবেদক

ভাটির জনপদ হাওর বেষ্ঠিত এলাকা সুনামগঞ্জের হাওরের বিভিন্ন বেড়িবাঁধ পরিদর্শন করলেন, সুনামগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল।  

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার, বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনার তাল, হালিহাওর, ধারাম হাওরের অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শন করেন এমপি কামরুজ্জামান কামরুল। 

পরিদর্শন কালে এমপি কামরুজ্জামান কামরুল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তাদের  উদ্দেশ্য করে বলেন, এখন নদী দেখছেন এ নদী এমন শান্ত থাকবে না। একদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে অশান্ত করে দিবে পুরো হাওর এলাকা, তখন আর কাজ করার সময়ও পাবেন না। তাই এসব কাজ খুব দ্রুততার সাথে করতে হবে। বাঁধে কাজে যেন কোন রকম গাফিলতি না তাকে এদিকে নজর রাখতে হবে।

এসময় ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ ,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে

মহান মে দিবস আজ দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে

দর পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে

দর পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App