×

সিলেট

ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম

ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ। ছবি : ভোরের কাগজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে তাকে কাদিপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে অভিযান চালিয়ে তায়েফকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় ৩টি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

আরো পড়ুন : ট্রাইব্যুনালে ৫৬ অভিযোগের ৫৪টির প্রধান আসামি শেখ হাসিনা

নিয়াজুল তায়েফ কাদিপুর ইউনিয়নের ফয়জুল আলমের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুলাউড়া উপজেলার সমন্বয়ক আতিকুর রহমান তারেক বলেন, বিগত দিনগুলোতে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এছাড়া ৩ আগস্ট তায়েফ তার বাহিনী নিয়ে কুলাউড়া স্কুল চৌমুহনা ও রেলস্টেশন চৌমুহনায় পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App