×

সিলেট

গভীর রাতে গণপিটুনিতে জায়েদ খান নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৮:৫৮ এএম

গভীর রাতে গণপিটুনিতে জায়েদ খান নিহত

ছবি : প্রতীকী

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে জায়েদ খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জায়েদ ওই গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বুধবার সকালে জায়েদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জায়েদ বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, কারাগারে ইবি শিক্ষক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App