×

খেলা

তৃতীয় ফিফটি তুলে নিলেন মিরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫২ পিএম

তৃতীয় ফিফটি তুলে নিলেন মিরাজ
তৃতীয় ফিফটি তুলে নিলেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার। অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত নৈপূণ্য দেখিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন। শুধু বল হাতে নয়। ব্যাট হাতেও বহুদূর যেতে পারেন মেহেদী হাসান মিরাজ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে দেন মেহেদী হাসান মিরাজ । এ রিপোর্ট লেখা পর্যন্ত৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫০ রান। মেহেদী হাসান মিরাজ ১০৭ বলে ৫৬ এবং তাইজুল ইসলাম ৫৫ বলে ১৩ রানে অপরাজিত রয়েছেন । আগের দিন ৫ উইকেটে ২৪২ নিয়ে সকালে খেলতে নামে টাইগাররা। সকালের শুরুতেই ব্যক্তিগত ৩৮ রানে সাজঘরে ফিরে যান আগের দিনে ৩৪ রান করা লিটন দাস। লিটনের বিদায়ে ব্যাট হাতে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানকে ভালো সঙ্গ দিচ্ছিলেন মিরাজ।ব্যক্তিগত ৬৮ রানে সাকিব আল হাসান সাজঘরে ফিরে গেলেন তাজুল ইসলামকে নিয়ে ইনিংসে চাকা সচল রাখতে অগ্রণী ভূমিকা রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App