×

খেলা

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা, জায়গা পেলেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:২৪ পিএম

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা, জায়গা পেলেন যারা

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের এক মাস আগে সোমবার (১১ মে) প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই তালিকায় কোচ লিওনেল স্ক্যালোনি ৫৫ জন ফুটবলারকে রেখেছেন।

আগামী ৩০ মে’র মধ্যে এই তালিকা থেকেই ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ। টুর্নামেন্ট শুরুর আগে কেউ চোট পেলে এই প্রাথমিক তালিকা থেকেই তার বিকল্প বেছে নিতে হবে।

ঘোষিত এই দলে বেশ কিছু চমক রয়েছে। ছয় গোলরক্ষকের তালিকায় রিভার প্লেটের তরুণ সান্তিয়াগো বেলত্রান প্রথমবারের মতো ডাক পেয়েছেন। তালিকায় তার আগে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ ও ফাকুন্দো কাম্বেসেস।

রক্ষণভাগে গঞ্জালো মন্তিয়েলের জায়গা প্রায় নিশ্চিত হলেও দুশ্চিন্তা বাড়িয়েছেন নাহুয়েল মলিনা। গত রোববার (১০ মে) চোট পাওয়া মলিনার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। তাঁর বিকল্প হিসেবে তালিকায় আছেন অগাস্টিন গিয়ায় ও নিকোলাস কাপালদো। এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি লোল্লো ও গেতাফের জাইদ রোমেরো জায়গা পেয়েছেন প্রাথমিক তালিকায়। তবে বাদ পড়েছেন সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ডাক পাওয়া টমাস প্যালাসিওস।

মধ্যমাঠ ও আক্রমণেও নতুন মুখ বেছে নিয়েছেন স্ক্যালোনি। বোকা জুনিয়র্সের মিল্টন দেলগাদো ও টমাস আরান্দা জায়গা করে নিয়েছেন। আরান্দাকে নিয়ে স্ক্যালোনি বলেন, ‘সে দারুণ এক আবিষ্কার এবং খুবই আকর্ষণীয় খেলোয়াড়।’

কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য গুইদো রদ্রিগেজকে আবারও তালিকায় রাখা হয়েছে। তার সঙ্গে আছেন নিকোলাস ডমিঙ্গুয়েজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। তরুণদের মধ্যে আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সৌলে ও ক্লাউদিও এচেভেরি ডাক পেয়েছেন। তবে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি যদি চূড়ান্ত দলে জায়গা পান, তবে নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘৪ সাংবাদিককে পুনর্বহাল না করলে শনিবার থেকে এখন টিভি অবরোধ’

‘৪ সাংবাদিককে পুনর্বহাল না করলে শনিবার থেকে এখন টিভি অবরোধ’

ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে

ডিএমপি কমিশনার ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে

টেক্সাসে ট্রেনের বগি থেকে ৬ মরদেহ উদ্ধার

টেক্সাসে ট্রেনের বগি থেকে ৬ মরদেহ উদ্ধার

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App