×

খেলা

দেখে নিন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

দেখে নিন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি- সংগৃহীত

নাটকীয়তা আর উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত হলো ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চার। ৩৬ দলের দীর্ঘ লড়াই শেষে এখন শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র চারটি দল। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচগুলো শেষ হওয়ার পরপরই নিশ্চিত হয়েছে সেমিফাইনালের রোমাঞ্চকর লাইনআপ।

অ্যালিয়ানজ অ্যারেনায় গত রাতে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে উঠতে হলে রিয়ালের সামনে সমীকরণ ছিল অন্তত ২ গোলের ব্যবধানে জয়। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য ধরে রেখে রিয়াল জয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ৪-৩ গোলে রিয়ালকে পরাজিত করে। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালের টিকিট কাটে বাভারিয়ানরা। ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

একই রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও স্পোর্তিং সিপি। ঘরের মাঠে গানার্সরা গোলশূন্য ড্র করলেও প্রথম লেগের ১-০ ব্যবধানের জয়টিই তাদের সেমিফাইনালে পৌঁছে দেয়। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ চারে ওঠা আর্সেনালকে লড়তে হবে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

উয়েফার নির্ধারিত সূচি অনুযায়ী, সেমিফাইনালের লড়াইগুলো হবে দুই লেগে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সূচি-

২৮ এপ্রিল (প্রথম লেগ): পিএসজি বনাম বায়ার্ন

২৯ এপ্রিল (প্রথম লেগ): অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম আর্সেনাল

৫ মে (দ্বিতীয় লেগ): আর্সেনাল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

৬ মে (দ্বিতীয় লেগ): বায়ার্ন বনাম পিএসজি



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App