×

সারাদেশ

কালিয়াকৈরে কারখানা কর্মচারী হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

কালিয়াকৈরে কারখানা কর্মচারী হত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল কারখানার এক কর্মচারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত শফিকুল ইসলাম বুলবুল (৫০) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার নবাব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সফিপুর আনসার ভিডিপি একাডেমি এলাকার বাসিন্দা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রোডাকশন এটেনডেন্স হিসেবে কাজ করতেন।

বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন। কিন্তু তিনি আর তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

পরে তার স্ত্রী একাই বাসায় যান।

স্বামীর খোঁজখবর না পেয়ে স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এক পর্যায়ে বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কারখানার উল্টো পাশে আনসার একাডেমি লেকের পাড়ে শফিকুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির তিন থানার ওসিসহ ৫ কর্মকর্তাকে বদলি

ডিএমপির তিন থানার ওসিসহ ৫ কর্মকর্তাকে বদলি

সাংবাদিকদের বুদ্ধিতে অস্ত্রসহ আটক ৩

সাংবাদিকদের বুদ্ধিতে অস্ত্রসহ আটক ৩

বিসিবির ‘ক্যাপ্টেন্স কার্ড’ ব্যবহার করে মিলবে যেসব সুবিধা

বিসিবির ‘ক্যাপ্টেন্স কার্ড’ ব্যবহার করে মিলবে যেসব সুবিধা

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App