×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল হোসেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল হোসেন

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। ছবি- সংগৃহীত

জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ এবং অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে ফেরার সুযোগ না পেয়ে অবশেষে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা ভক্তদের জানান।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে রুবেল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরে লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও রুবেল এখনই মাঠ ছাড়ছেন না। তিনি আরও কয়েক বছর ঘরোয়া লিগগুলোতে বল হাতে লড়ে যেতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে আমার। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন, এটাই আমার বিশ্বাস।’

টাইগার এই তারকা পেসার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য পরিবার, বন্ধু-বান্ধব ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবার ভালোবাসা ও দোয়া চেয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App