×

খেলা

জিতেও বিদায় বার্সেলোনার, ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আতলেতিকো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

জিতেও বিদায় বার্সেলোনার, ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আতলেতিকো

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে হতাশ বার্সার খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

মেত্রোপলিতানো স্টেডিয়ামে রূপকথার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বার্সেলোনার। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের রোমাঞ্চকর লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে প্রথম লেগের ২-০ ব্যবধানের হারায় দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো কাতালানদের। অন্যদিকে, দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে উৎসবে মেতেছে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ।

প্রথম লেগের দুই গোলের ঘাটতি পুষিয়ে নিতে এদিন ইতিহাসের কনিষ্ঠতম একাদশ নিয়ে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় তরুণ তুর্কি লামিনে ইয়ামাল গোল করে আশা জাগান সফরকারীদের। ম্যাচের ২৪তম মিনিটে দানি ওলমোর অ্যাসিস্টে ফেররান তোরেস দ্বিতীয়বার জাল খুঁজে নিলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সা। গ্যালারিভর্তি আতলেতিকো সমর্থকদের নিস্তব্ধ করে দিয়ে তখন বার্সা শিবিরে বইছিল রূপকথার প্রত্যাবর্তনের সুবাতাস।

তবে বার্সার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান। ম্যাচের ৩১তম মিনিটে মার্কোস ইয়োরেন্তের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান কমান তিনি। এই এক গোলই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেয় এবং আতলেতিকোকে পুনরায় চালকের আসনে বসিয়ে দেয়। বিরতির পর গোল করতে মরিয়া হয়ে লড়েছে ফ্লিকের দল। ফেরান তোরেস আরও একবার বল জালে পাঠালেও ভিএআর-এর সূক্ষ্ম বিচারে অফসাইডের কারণে গোলটি বাতিল হলে কপাল পোড়ে বার্সার।

ম্যাচের শেষ দিকে বার্সেলোনা শিবিরে আরও একটি বড় ধাক্কা আসে। রক্ষণ সামলাতে গিয়ে এরিক গার্সিয়া সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এরপর রবার্ট লেভানদোভস্কি ও মার্কাস রাশফোর্ডকে বদলি হিসেবে নামিয়ে আক্রমণের ধার বাড়াতে চাইলেও আতলেতিকোর গোলরক্ষক মুসোর দেয়াল ভাঙা সম্ভব হয়নি। ২০১৪ ও ২০১৬ সালের সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে বার্সেলোনাকে আবারও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে সেমিফাইনালে পা রাখল দিয়াগো সিমিওনের শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App