×

খেলা

ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৯:৪৭ এএম

ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি

ছবি: সংগৃহীত

গল্পটা ১৯৯৩ সালের, এই শহরেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল অলিম্পিক মার্শেই। এবার দীর্ঘ কয়েক বছর পর আরও একবার ইউরোপা সেরার খেতাব পেল ফ্রান্সের একটা দল। ইন্টার মিলানকে রীতিমত বিধ্বস্ত করেই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।

শনিবার (৩১ মে) রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে ৫ গোল দেয় পিএসজি।

ম্যাচের শুরুতেই কর্তৃত্ব বজায় রেখে খেলতে থাকে ফরাসিরা। ম্যাচের ১২তম মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। তরুণ ডিয়েসারি দুয়ের অ্যাসিস্টে বল জালে জড়ান মরক্কোয়ান এই ফুটবলার। 

এরপর ২০তম মিনিটে লিড বাড়ান ২১ বছর বয়সী নতুন নেইমার-খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েন।

এরপর বিরতি থেকে ফিরে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানো আশা একেবারে ধূলিসাৎ করে দেন দুয়ে। ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই ফ্রেঞ্চম্যান। 

ম্যাচের ৭৩তম মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি করেন শীতকালীন দলবদলে নাপোলি থেকে প্যারিসের ক্লাবে যোগ দেওয়া খাভিচা খাভারস্তকেলিয়া। এরপর বদলি নেমে মায়ুলু ৮৬তম মিনিটি ইন্টারের জালে শেষ পেরেক ঠুকে দেন।

এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারল ইনজাঘির ইন্টার। অন্যদিকে পিএসজি দু’বার ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে শিরোপা জিতল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App