×

খেলা

বিপিএলের প্রথম দিনে যত রেকর্ড হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

বিপিএলের প্রথম দিনে যত রেকর্ড হলো

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঠের বাইরের অতৃপ্তি হয়তো মিটেছে মাঠের খেলায়। দিনের পর দিন দেশি ক্রিকেটের বড় আসর নিয়ে অভিযোগ ছিল রান না হওয়ার। নিম্নমানের এবং বোলিং সহায়ক উইকেটে টি-টোয়েন্টি ক্রিকেট দেশের ফ্র্যাঞ্চাইজ লিগের মান যেমন কমিয়েছে, তেমনি দর্শকদের জন্যও হয়েছে বিরক্তির কারণ। আয়োজন নিয়ে কিছুটা হতাশ হলেও প্রথম দিনের পরীক্ষায় পাশ করেছে বিপিএলের ১১তম আসর।

টি-টোয়েন্টি ক্রিকেটে রানের উৎসব দরকার। দর্শক ক্রিকেটকে আপন করে নিয়েছেন রানের জন্যেই। বিপিএল সোমবার উপহার দিয়েছে স্পোর্টিং উইকেট। হয়েছে রান বন্যার দুই ম্যাচ। সেই সুবাদে বিপিএলের ইতিহাসে এবারই প্রথম একদিনে ৩টি ১৯০ ছাড়ানো ইনিংসের দেখা মিললো। শুধু তাই না, প্রথম দিনের সাপেক্ষে এবারই সবচেয়ে বেশি রান উঠেছে বিপিএলে। 

২০১২ সালে বিপিএলের ১ম আসরের ১ম দিনে হয়েছিল ৬৯১ রান। সেদিনের দুই ম্যাচের চার ইনিংসে সিলেট রয়্যালস তুলেছিল ১৬৫, জবাবে বরিশাল বার্নার্স করে ১৬৭ রান। পরের ম্যাচে চিটাগাং কিংসের সংগ্রহ ছিল ২০৪। দুরন্ত রাজশাহী থেমেছিল ১৫৩ করে। উদ্বোধনী দিনের হিসেবে গত ১ যুগ ধরে টিকে ছিল এই রেকর্ড।

আর সেটা ভাঙলো ২০২৫ সালের আসরে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রানের জবাবে ফরচুন বরিশালের স্কোর ২০০। আর পরের ম্যাচে রংপুর রাইডার্সের স্কোর ছিল ১৯১। ঢাকা ক্যাপিটালস থেমেছে ১৫১ রানে। সবমিলিয়ে রান হয়েছে ৭৩৯। যেটা বেশ বলার মতো রেকর্ড। 

বিপিএলের উদ্বোধনী দিনে সর্বোচ্চ রান 

বিপিএল ২০২৫ - ৭৩৯ রান

বিপিএল ২০১২ - ৬৯১ রান 

বিপিএল ২০১৩ - ৬৬৩ রান 

বিপিএল ২০২৪ - ৬৪৭ রান

উদ্বোধনী দিনে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 

১০১* - ক্রিস গেইল, প্রতিপক্ষ সিলেট রয়্যালস (২০১২)

৯৪* - ইয়াসির রাব্বি, প্রতিপক্ষ ফরচুন বরিশাল (২০২৪-২৫) 

৮৪* - ওয়াইস শাহ, প্রতিপক্ষ খুলনা রয়্যাল বেঙ্গলস (২০১৩)

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা 

২৯ ছক্কা - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম (২০২৩-২৪) 

২৯ ছক্কা - ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, মিরপুর (২০২৪-২৫) 

২৭ ছক্কা - ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম সিলেট রয়্যালস, মিরপুর (২০১২-১৩)

বরিশাল-রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন।

আর উদ্বোধনী দিনের সাপেক্ষে এটাই সবচেয়ে বেশি ছক্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App