×

খেলা

বরিশালের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয় খুলনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

বরিশালের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয় খুলনার

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগকে ১ রানে হারিয়েছে খুলনা বিভাগ। শেষ তিন বলে তিন রান-আউটে ৩ রানের সমীকরণ মেলাতে পারেনি বরিশাল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান পায় খুলনা। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ১৮ বলে ৫ চারে ২৪ রানে থামেন ওপেনার এনামুল হক বিজয়।

মিডল-অর্ডারে অধিনায়ক নুরুল হাসান সোহানের সর্বোচ্চ ৩৯ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় খুলনা। ৩৫ বল খেলে ৩ চার ও ১ ছক্কা মারেন নুরুল। এ ছাড়াও জিয়াউর রহমান ২ চার ও ১ ছক্কায় ৮ বলে ১৭ রান করেন। বরিশালের কামরুল ইসলাম রাব্বি ২৩ রানে ৪ উইকেট নেন।

জবাবে ওপেনার আব্দুল মজিদের হাফ-সেঞ্চুরিতে জয়ের পথে টিকে ছিল বরিশাল। ৫ চারে ৫৩ বলে ৫১ রানে মাজিদ ফেরার পর বরিশালের জয়ের আশা বাঁচিয়ে রাখেন মইন খান। ষষ্ঠ উইকেটে মইনের সঙ্গে ৩৪ বলে ৪৭ রান যোগ করেছিলেন মজিদ।

শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল বরিশালের। মেহেদি হাসান রানার করা শেষ ওভারের প্রথম ৩ বলে ৬ রান পায় বরিশাল। এতে শেষ তিন বলে ৩ রান দরকার হয়।

চতুর্থ ও পঞ্চম বলে রান-আউটে দুই উইকেট হারায় বরিশাল। পরের বলে ওয়াইড থেকে ১ রান পায় তারা। শেষ বলে ২ রানের দরকারে রান-আউট হন রুয়েল মিয়া। এতে ৯ উইকেটে ১২৯ রানের বেশি তুলতে পারেনি বরিশাল। নাহিদুল ইসলাম ও রানা দুটি করে উইকেট নেন।   

দুই ম্যাচে খুলনা প্রথম জয় পেলেও দুটিতেই হারল বরিশাল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App