×

খেলা

৩২ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড, ইংল্যান্ডের হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

৩২ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড, ইংল্যান্ডের হার

ছবি: সংগৃহীত

উদ্বোধনী জুটিতে এভিন লুইস ও শাই হোপের ৫৫ বলে ১৩৬ রানের কল্যাণে ২১৯ রানের বড় টার্গেট টপকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর আগে, প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। চতুর্থ ম্যাচ জিতে সিরিজের ব্যবধান ৩-১ করলো ক্যারিবীয়রা।

সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ৫ ওভারে ৫৪ রান এনে দেন দুই ওপেনার ফিল সল্ট ও উইল জ্যাকস। জুটিতে ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৫ রান করেন জ্যাকস।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক জশ বাটলারের সাথে ২৬ বলে ৪৮ রান যোগ করে আউট হন সল্ট। এর আগে, ৫ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন সল্ট।

সল্ট ফেরার পর বাটলার ২৩ বলে ৩৮ ও লিয়াম লিভিংস্টোন ৪ রানে থামেন। ১৫৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর চড়াও হয়ে ৩০ বলে ৬৩ রানের জুটি গড়েন জ্যাকব বেথেল ও স্যাম কারান। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

৪ চার ও ৫ ছক্কায় ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন বেথেল। ১৩ বলে ২৪ রান করে রান আউট হন কারান। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি ২ উইকেট নেন।

জবাবে ২১৯ রান তাড়া করতে নেমে লুইস ও হোপের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৫৫ বলে ১৩৬ রানের সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। হোপ ২৩ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম এবং লুইস ২৬ বলে ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

ইংল্যান্ড স্পিনার রেহান আহমেদের করা ইনিংসের দশম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪ চার ও ৭ ছক্কায় ৩১ বলে ৬৮ রানে রেহানের শিকার হন লুইস। পরের ডেলিভারিতে  রান আউটের শিকার হন ৭ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৫৪ রান করা হোপ। তৃতীয় বলে রেহানের দ্বিতীয় শিকার হন নিকোলাস পুরান (০)। পরপর তিন বলে উইকেট পতনে দলীয় হ্যাট্টটিক হয় ইংল্যান্ডের।

পরের দিকে অধিনায়ক রোভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ডের ছোট ইনিংসের উপর ভর করে ১ ওভার বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই প্রথম ঘরের মাঠে ২শ রান তাড়া করে টি-টোয়েন্টি ম্যাচ জিতলো ক্যারিবীয়রা।

২ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩৮ রান করেন পাওয়েল। ৩ ছক্কায় ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ইংল্যান্ডের রেহান ৩ উইকেট নেন। ম্যাচসেরা হন হোপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App