×

খেলা

উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

একসময়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও চ্যাম্পিয়নস লিগ একে অপরের পরিপূরক ছিল। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে অনেক রেকর্ডই তার দখলে। চ্যাম্পিয়নস লিগে ৫টি শিরোপাও জেতেন পর্তুগিজ এই মহাতারকা। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি এবং রিয়াল মাদ্রিদের হয়ে বাকি চারটি জিতেছেন।

এবার রোনালদোকে বিশেষ পুরস্কারে সম্মানিত করবে চ্যাম্পিয়নস লিগের কর্তৃপক্ষ উয়েফা। পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে এই পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪০টি গোল করেছেন সিআর সেভেন। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো।

রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণায় উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের তারকাপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। এ প্রতিযোগিতায় গোল করায় তার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’

সেফেরিন আরও বলেন, ‘দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদ্‌যাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App