×

খেলা

তাসমানিয়ার কাছে হার এইচপির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৯:২২ এএম

তাসমানিয়ার কাছে হার এইচপির

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড সিরিজে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে পরাজয় দেখেছে বাংলাদেশ হাই-পারফরমেন্স (এইচপি) দল।

ডারউইনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে এইচপি দল। দুটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ২৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন পারভেজ হোসেন ইমন।

অন্যদিকে ২ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩৮ রান করেন ওপেনার জিশান আলম। ধীর গতিতে ২৯ বলে ২৮ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান। এ ছাড়া অধিনায়ক আকবর আলী ২০ রান করলেও ভালো ছিল না তার স্ট্রাইক রেট।

জবাবে ইনিংসের অষ্টম ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তাসমানিয়া টাইগার্স। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৯ দশমিক ৩ ওভারে জয় নিশ্চিত করে তাসমানিয়া। 

৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসে দলের জয়ে বড় অবদান রাখেন জ্যাক ডোরান। এ ছাড়া ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ রান করেন।

বাংলাদেশের হয়ে বাঁ-হাতি স্পিনার রকিবুল ২৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App