×

খেলা

ফের শ্রীলঙ্কা শিবিরে জোড়া দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:২৮ এএম

ফের শ্রীলঙ্কা শিবিরে জোড়া দুঃসংবাদ

ছবি : এএফপি

চোটের হানায় পেস ইউনিটে সেরাদের পাচ্ছে না শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুশমন্থ চামিরা ও নুয়ান থুশারাকে ছাড়াই খেলেছিল লঙ্কানরা। এবার চোটের কারণে ওয়ানডে সিরিজে মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কার সার্ভিস পাচ্ছে না দলটি।

কাঁধের চোটে পাথিরানা ও হ্যামস্ট্রিংয়ের চোটে মাদুশঙ্কা ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। পাথিরানার পরিবর্তে প্রথমবারের মতো মোহাম্মদ শিরাজ ডাক পেয়েছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেন দলের ব্যবস্থাপক মাহিন্দা হালানগোদা।

তার ভাষ্য, ‘পাথিরানার কাঁধে ব্যথা। গত বছরের (ওয়ানডে) বিশ্বকাপের সময়েও ওর একই সমস্যা হয়েছিল। তাই তারা (টিম ম্যানেজমেন্ট) ঝুঁকি নিতে চায়নি।’

এদিকে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এরই মধ্যে জানিয়েছে, মাদুশঙ্কার জায়গায় দলে জায়গা পেতে যাচ্ছেন ঈশান মালিঙ্গা। ২৩ বছর বয়সী এই পেসারেরও এখনও জাতীয় দলের জয়ে অভিষেক হয়নি।

অনভিজ্ঞ মোহাম্মদ শিরাজ ও ঈশান মালিঙ্গা সুযোগ পেতে চললেও কিছুটা অভিজ্ঞ বিনুরা ফার্নান্ডোকে বিবেচনা করা হচ্ছে না। ২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলা ফার্নান্ডো জ্বরে ভুগছেন।

এর আগে, ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন পাথিরানা। সেই ম্যাচে পাথিরানা বল করেছিলেন মাত্র একটি। আর মাদুশঙ্কা অনুশীলনের সময় চোট পান।

কলম্বোতে আজ (২ আগস্ট) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা-ভারত। এই ম্যাচে দুই পেসারেরই শ্রীলঙ্কার একাদশে থাকার প্রবল সম্ভাবনা ছিল। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ৪ ও ৭ আগস্ট।

একের পর এক খেলোয়াড়ের চোটে পড়ার পাশাপাশি যাচ্ছেতাই পারফরম্যান্স লঙ্কান টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ধবলধোলাই হয় শ্রীলঙ্কা। সব মিলিয়ে ভারতীয়দের বিপক্ষে সর্বশেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে লঙ্কানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App