×

খেলা

বাংলাদেশকে নিয়ে ওয়ার্নারের ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০২:৩৯ পিএম

বাংলাদেশকে নিয়ে ওয়ার্নারের ভাবনা

বাংলাদেশকে নিয়ে ওয়ার্নারের ভাবনা। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। সেই আসরে দলটার অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তাই এই বাঁহাতি পেসারকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন এই অজি ওপেনার।

বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়। প্রথম রাউন্ডে ৪ ম্যাচের সবকটি জিতেছে অস্ট্রেলিয়া। আসরে এখনো পর্যন্ত অপরাজিত ২০২১ সালের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ওয়ার্নারের কণ্ঠে। এছাড়া অ্যান্টিগার তুলনামূলক ভালো উইকেট বাড়তি প্রেরণাও যোগাচ্ছে অজিদের।

ওয়ার্নার বলেন, ‘এসব মাঠে খেলার সুবিধা হলো, (অন্য জায়গার তুলনায়) এখানে ট্রু উইকেট পাওয়া যায়। তাদের লেংথ হয়তো কিছুটা পিছিয়ে গেছে। তারা যদি এই একই লেংথে বোলিং করে তাহলে এসব বল মোকাবিলা করা দারুণ হবে।’

চলমান বিশ্বকাপে বোলারদের কাঁধে ভর করেই সুপার এইটে উঠেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। মুস্তাফিজ, তাসকিন ও রিশাদের শিকার সমান ৭টি করে উইকেট। মুস্তাফিজের ওভারপ্রতি ৪ রানেরও কম খরচ করেছেন।

বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে ওয়ার্নার বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি। অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ, মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয়।’

আরো পড়ুন: এক রাতেই ইউরোর রেকর্ডবুকে তোলপাড়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App