×

খেলা

মিয়ামিতে মেসিকে ঘিরে উন্মাদনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৯:৩৩ এএম

মিয়ামিতে মেসিকে ঘিরে উন্মাদনা

ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির যোগদানের খবরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। ধারণা করা হচ্ছে, আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামি বনাম ক্রুজ আজুল ম্যাচেই মেসির অভিষেক হতে পারে। একে কেন্দ্র করে ম্যাচটির টিকেটের দাম হয়েছে আকাশছোঁয়া। অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচটির জন্য টিকেটের দাম ৯ হাজার ডলার ধরা হয়েছে।

এর আগে ইন্টার মায়ামি দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ৮ জুলাই ডিসি ইউনাইটেডের বিপক্ষে ও অপরটি ১৫ জুলাই সেন্ট লুইস সিটির বিপক্ষে। খবর ইএসপিএনের।

এর আগে অনেক জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকেই বেছে নেন লিওনেল মেসি। বুধবার রাতে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন মেসি নিজেই।

মেসি বলেন, আমি মায়ামিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এখনো চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনো কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App