×

খেলা

শচীনের যে রেকর্ড ভাঙলেন রোহিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৫ পিএম

শচীনের যে রেকর্ড ভাঙলেন রোহিত

রোহিত শর্মা

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়ে ইনিংস ও ১৩২ রানের জয় পেয়েছে ভারত। এমন জয়ে অনেকেই ব্যক্তিগত মাইলফলকে পৌঁছেছেন, গড়েছেন রেকর্ডও।

নাগপুর টেস্টে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি। আর এতে করে অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় হয়ে গেলেন তিনি।

পাশাপাশি আরও একটা রেকর্ডে ভারতীয়দের মধ্যে এখন ১ নম্বরে রোহিত। ভারতীয় ওপেনারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে জেতা ম্যাচে এখন সবচেয়ে বেশি ৩১টি সেঞ্চুরি রোহিতের। পেছনে পড়ে গেছেন ৩০টি জেতা ম্যাচে সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার।

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের মধ্যে জেতা ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডেও এখন ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে ২ নম্বরে রোহিত। ৩২টি সেঞ্চুরি নিয়ে এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App