×

খেলা

দিবালার জোড়া গোলে রোমার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৫:৫৪ পিএম

দিবালার জোড়া গোলে রোমার জয়

পাওলো দিবালা। ছবি: সংগৃহীত।

সিরি আ লিগে মনজার বিপক্ষে পাওলো দিবালার জোড়া গোলে ৩-০ তে জয় পেয়েছে ইতালির ক্লাব রোমা। কোচ হোসে মরিনহোর অধীনে ভালো সময় কাটাচ্ছেন এ আর্জেন্টাইন প্লে মেকার। নতুন মৌসুমের শুরু থেকে টানা জয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে হোসে মরিনহোর দল।

পারফরম্যান্সের পর দিবালার প্রশংসা করে মরিনহো বলেছেন, দিবালার লম্বা ইনজুরির ইতিহাস আছে, তবে সে আস্তে আস্তে উন্নতি করছে। কাতার বিশ্বকাপে তার জন্য কী অপেক্ষা করছে এটা তার একটা লক্ষণ। আর্জেন্টিনার কোচ আমাকে উপহার হিসেবে কয়েক বোতল ওয়াইন পাঠাতে পারেন, কারণ বিশ্বকাপে তিনি দারুণ একজন খেলোয়াড় পেতে যাচ্ছেন।

কাতার বিশ্বকাপে দিবালা ভালো করবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, পোর্ত ও চেলসির কোচ। দিবালাকে ফর্মে ফেরানোয় আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির কাছে উপহার হিসেবে মদও চেয়েছেন তিনি।

সর্বশেষ মৌসুমে জুভেন্টাসে কঠিন সময় কাটিয়েছেন পাউলো দিবালা। ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন অনেকটা সময়। রোমার হয়ে জোড়া গোল করে তিনি সিরি আ লিগে শততম গোল করার কীর্তি গড়েছেন তিনি। এখন ইনজুরি মুক্ত থেকে ও ফর্ম ধরে রেখে তার বিশ্বকাপে যাওয়ার অপেক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App