দিভাষ কৃষ্ণ বিশ্বাসের কবিতা
দিভাষ কৃষ্ণ বিশ্বাস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
দিভাষ কৃষ্ণ বিশ্বাসের কবিতা
মুক্তির ঝড়
ঝড় এসে গেছে!
ঝড়ের তোড়ে উড়ে যাক যা গত,
বৈশাখে মাতুক
প্রাণের ডাক যত।
মুকুলেরও ঘ্রাণে ঝড়ের বাতাস,
হারিয়ে যাওয়া মাটির আভাস,
যাই হারিয়ে মন ছাড়িয়ে
ঝড়ের সাথে ঝড়ের মত।
বাউলেরও প্রাণে,
গানে গানে
ঝড় এসে গেছে।
আজ হারানো সেই পথ ঠিকই ফিরে আসবে,
আনন্দ সব স্মৃতি মনে প্রাণে ভাসবে।
বাংলার গান,
প্রেমও অভিমান,
ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউলানা টান,
সহজিয়া সাজ,
কুসুমও সুবাস,
সুগন্ধে তারুণ্য-মুখ হাসবে।
সাদা কালো উৎপাত আঁছড়ে পড়ে,
মুক্তো কল্পতরু-রঙের জোরে।
ভীনদেশী যাযাবর বজ্রপাতে,
ঝলসে যাবে ঠিকই ঝড়ের রাতে।
ঝড়ের তোড়ে আজ যাক না ঝরে,
সভ্য নামে যত আস্তাকুঁড়ে।
আগামীর পথ চারু হোক সকলের,
বাঙালীর ধারা হোক এই আমলের।
নতুন ঝড়ে সেই অতীত আলো,
বাংলা জমিনে যেন জ্বলে অবিরত।
নতুনের ঝড় সবে ভালোবেসো,
এসো হে বৈশাখ এসো এসো।
