×

বিশেষ সংখ্যা

বৈশাখী রঙে বাংলা গান...

Icon

মো: মনজুর আহমেদ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

বৈশাখী রঙে বাংলা গান...

বৈশাখী রঙে বাংলা গান...

‘বৈশাখি ঝড় মনে শুধু জানিও, তুমি অবসর পাইলে আসিও’ গানের কথা শুনে অবসর ভেংগে প্রেমিকা না আসলেও বাংলার ঘরে ঘরে আর বাংলা গানের সুরে বৈশাখ ফিরে ফিরে আসে নানান রঙে, নানান আয়োজনে। ডিজিটাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বৈশাখি আয়োজনের ঝড় ওঠে।  বৈশাখ মানেই শুধু ঋতু পরিবর্তন নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পুনর্জন্মের প্রতীক। গ্রামবাংলার মেলা থেকে শহরের কনসার্ট, লোকগান থেকে ব্যান্ড সবখানেই বৈশাখের উপস্থিতি। আর এই উৎসবের পেছনে রয়েছে শতাব্দীপ্রাচীন বাংলা সনের ইতিহাস।

প্রচলিত ধারণা অনুযায়ী ১৫৫৬ খ্রিষ্টাব্দের দিকে, যার সূচনা হয়েছিল সম্রাট আকবর-এর সময়। আধুনিক প্রযুক্তির কল্যানে অনেকের জানা থাকলেও বেশিরভাগ মানুষকে দেখা যায় ইংরেজি নববর্ষের মতো বাংলা নববর্ষের শুরু করেন রাত ১২টায়। তাদের জানা প্রয়োজন, বাংলা দিন গননা শুরু হয় সুর্যদয়ের সময়। আর একারনেই বৈশাখের প্রথম দিনের প্রথম প্রহর শুরু হয় বৈশাখের অমর সৃষ্টি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ, এসো এসো’ এই গান গেয়ে। বাংলা গানে বৈশাখকে দার্শনিক উচ্চতায় নিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। এখানে বৈশাখ মানে পুরাতনকে বিদায়,নতুনের আহ্বান আর শুদ্ধতার প্রতীক।

বৈশাখের প্রকৃত রূপ গ্রামীণ মেলা ও লোকসংগীতে। মেঠো সুরের বাঁশি, ঢোলের বাড়ি আর একতারার ঝঙ্কারে বৈশাখ ধরা দেয় ভিন্ন রূপে। যদিও বাউল সম্রাট শাহ আব্দুল করিম বা লালন সাঁইজি নির্দিষ্টভাবে নববর্ষ নিয়ে গান বাঁধেননি, তবুও তাঁদের লোকগান ছাড়া বৈশাখী মেলার আয়োজন অসম্পূর্ণ। লালন সাঁই এবং বাউল শাহ আব্দুল করিমের উৎসবমুখর গানগুলো কিংবা লোকজ সুরের গানগুলো আজও বৈশাখের মেলায় গ্রামের ধুলোমাখা পথে অনুরণিত হয়।

শচীন দেববর্মণের ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানটিতে সরাসরি বৈশাখ বা বর্ষবরনের কথা না থাকলেও এই গানে আমাদের দেশীয় ঢাক-ঢোলের শব্দ, গানের কথা এবং সুরের ঝংকার বৈশাখের  উৎসবের আমেজকে দারুণভাবে ফুটিয়ে তোলে। 

২০০৯ সালের পরে ‘আইলো আইলো আইলো রে রঙে ভরা বৈশাখ’ গানটি বৈশাখি উতসবে নতুন মাত্রা যোগ করে। গানটির কথা লিখেছেন আসিফ ইফতেখার পিয়াস, সুর ও কণ্ঠ দিয়েছেন ইশতিয়াক হোসেন এবং সংগীত আয়োজন করেছেন কামরুল হাসান মারুফ। এসময়ের অনেক শিল্পী এবং কনটেন্ট ক্রিয়েটররা গানটি নানাভাবে ব্যাবহার করছে কিংবা রিমেক করছে। প্রতিবছরই নববর্ষের আয়োজনে গানটি মানুষের হৃদয়ে বাজতে থাকে।

বাংলা নববর্ষে জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’-এর ‘মেলায় যাইরে’ গানটি যেনো পহেলা বৈশাখের জাতীয় সংগীতে পরিনত হয়। ১৯৯০ সালে ‘মেলা’ এলবামের টাইটেল সং ছিলো এই গানটি। বৈশাখের ঐতিহ্য, গ্রাম-বাংলার  প্রতিচ্ছবি, উতসব মুখর মেলা, বাংলার ললনা আর নানান রঙের ভীড়ের মুখচ্ছবি ফুটে উঠেছে এই গানে। তারুণ্যের মুখে মুখে দিনভর চলতে থাকে এই গানটি।

বাংলাদেশে যত তারকা শিল্পী রয়েছেন অথবা যাদের গানেই বৈশাখ শব্দটি রয়েছে সেই গানগুলোই দিনভর মানুষ শুনতে শুনতে উতসবে মেতে থাকে। 

বৈশাখী গান বা আয়োজন কেবল বিনোদন নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার ধারক। চারুকলার শোভাযাত্রা থেকে শুরু করে রমনার বটমূল, সবখানেই গানের মাধ্যমে ফুটে ওঠে বাঙালির মিলনের সুর। ঢাক-ঢোল বা দেশি বাদ্যযন্ত্রের সাথে বর্তমানে বিদেশী বাদ্যযন্ত্রও যুক্ত হয়ে  যখন বৈশাখের গান শুরু হয়, তখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে শিকড়ের টানে। 

দুর্গম পাহাড় থেকে মেঠো গ্রাম, পাড়া-মহল্লা কিংবা আধুনিক সভ্যতায় সেজে ওঠা শহর সবখানেই দিনভর চলতে থাকে বৈশাখি গানের আয়োজন। একই সঙ্গে বৈশাখের উদযাপনে এখন টেলিভিশনের পাশাপাশি এফ.এম রেডিও, ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বৈশাখী গান ও কনটেন্ট ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে।

লোকসংগীত, আধুনিক গান ও ব্যান্ড—সব মিলিয়ে বৈশাখ এখন একটি বহুমাত্রিক সংগীত উৎসব। নতুন প্রজন্ম পুরনো সুরকে নতুনভাবে উপস্থাপন করছে, আর সেই ধারাবাহিকতায় বৈশাখের গান হয়ে উঠছে আরও সমৃদ্ধ। নতুনবর্ষ সবার জন্য সুখ, সমৃদ্ধি আর আনন্দমুখর হোক। বৈশাখের রঙে রঙিন হয়ে উঠুক বাংলার গানের আকাশ।  ‘প্রায়-শূন্য’ ব্যান্ডের ‘প্রার্থনার ময়দানে’ এলবামের ‘নবদিন’ গানের সুরে বলতে হয়, ‘নতুন তরুন, নতুন হালে, পুরনো দু:খ ভুলে, স্বপ্ন গাঁথো রঙিন ফ্রেমে, সাদাকালো স্মৃতি ছেড়ে’।

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নববর্ষ পালনের গল্পকথা

নববর্ষ পালনের গল্পকথা

চৈত্রসংক্রান্তি ও চড়কপূজা: বাংলার লোকঐতিহ্যের বহুস্রোত ও আত্মপরিচয়ের সন্ধান

চৈত্রসংক্রান্তি ও চড়কপূজা: বাংলার লোকঐতিহ্যের বহুস্রোত ও আত্মপরিচয়ের সন্ধান

নববর্ষ কি একদিন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ?

নববর্ষ কি একদিন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ?

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App