×

সোশ্যাল মিডিয়া

শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদদের শ্রদ্ধা, সর্ব মিত্র চাকমার ক্ষোভ প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদদের শ্রদ্ধা, সর্ব মিত্র চাকমার ক্ষোভ প্রকাশ

ছবি: সংগৃহীত

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা। তবে এই শ্রদ্ধা নিবেদনের বিষয়ে ছাত্র সংসদের সব সদস্যকে না জানানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে বিটিভির সৌজন্যে পাওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লাইভ অনুষ্ঠানের একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তিনি।

ওই পোস্টে তিনি ক্ষোভ নিয়ে লিখেছেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, হাহা!’

রাত ১২টা ৪৮ মিনিটে দেয়া পোস্টটিতে এক ঘণ্টায় প্রায় ৬ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। আর কমেন্ট করা হয়েছে দুইশ’র বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা নানা ধরনের সমালোচনা করেছেন। বিষয়টিকে ডাকসু সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল হিসেবে দেখছেন কমেন্টকারীরা।

সর্ব মিত্রের স্ক্রিনশটটিতে দেখা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ছাড়াও আরও কয়েকজন মিলে শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। 

> ফেসবুকে পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App